
কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ড বিষয়ে ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ছিল কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার ১৫ ফেব্রুয়ারি রাতে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন।
রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ড ঘটে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মকবুল হোসাইন বলেন, আগুনের খবর জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগও রেখেছেন।
তিনি বলেন, এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসির আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে রোববার থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page