
অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনের অভিযোগে রাজধানী থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৫টায় চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, জোহরা বেগম , ফেরদৌস আকন্দ , সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বুধবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ওই অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে থাকা চারজনকে আটক করা হয়।
এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page