
জাতীয় প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন মির্জা আলমগীর, আমির খসরু মাহমুদ এবং জাইমা রহমান
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
আজ (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭ টায় রাজধানী ওয়াশিংটন ডিসি তে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘন্টা ধরে চলে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীগণ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page