
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে জানুয়ারি মাসে ৫৫টি অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস।
এতে মোট জরিমানা করা হয়েছে ১১ লাখ ১ হাজার টাকা।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় জানানো হয়, সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাসের জনবলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলমান অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে ২০২৫ সালের জানুয়ারি মাসব্যাপী মোট ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ২৭ জন আসামিকে ১১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page