
রাজধানীর মিরপুর-১৪ টেকপাড়া বস্তিতে আগুন লেগেছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। পরে রাত ১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি। এ ছাড়া হতাহতেরও কোনো তথ্য জানা যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page