
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সফল পরিচালক
ডা. তোফাজ্জল হোসেন টিএইচ খানের প্রথম মৃত্যুবার্ষিকী
শ্রদ্ধাঞ্জলি
👇
বিএনপি'র কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মিডিয়া সেলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের পিতা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সফল পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫।
২০২৪ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন টিএইচ খান। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর খালপাড় গোরস্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুম টিএইচ খান মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পরিবারের উদ্যোগে কুরআন খতম, কবর জিয়ারত, এতিম ও শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page