
প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে
“১/১১–এর সময় সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার। বর্তমান ছাত্র–জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল–সমর্থিত সরকার। এ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ংকর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে বিশেষ দলের লোকদের।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন। তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য। প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা।”
—
রুহুল কবির রিজভী
জানুয়ারি ২৮,২০২৫, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর আয়োজিত অনুষ্ঠানে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page