
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিগত দিনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে, যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে।
রোববার ২৬ জানুয়ারি রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসেমিনেশন ওয়ার্কশপ অ্যান্ড ডায়ালগ ইভেন্ট অন জেন্ডারড ভায়োলেন্স অ্যান্ড ইনসিকিউরড ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ নিউ ইনসাইটস অ্যান্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান বক্তব্য দেন। কর্মশালায় অন্যদের মধ্যে ডা. বেঞ্জামিন এটজল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা গবেষণার মূল ফলাফল এবং নীতির ওপর সুপারিশ উপস্থাপন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page