
এম এ এন অর্পণ, ঢাকা:
সিলেটে রিসোর্টে ৮ তরুণ তরুনীকে কাজী ডেকে বিয়ে পড়ানোর ঘটে যাওয়া কান্ড নিয়ে ড. গোলাম মাওলা রনির ফেসবুক পোষ্ট। ফেসবুকে যা লিখেছেন নিম্নে তা হুবহু তুলে ধরা হলো।
"সিলেটে যা ঘটলো তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ! নাটের গুরুরা সরকারের মুখে থাপ্পড় মেরে বিপ্লবী সমন্নয়কদের অর্জনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে !
চাঁদার দাবীতে একটি রিসোর্টে ভাংচুর, অগ্নি সংযোগ এবং সেখানে থাকা ৮ জন তরুণ তরুণীকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়ানোর বিষয়টি তো কোন ইসলামী সংগঠন করেনি । যারা করেছে তাদের রাজনৈতিক পরিচয় জানার পর দেশ বিদেশে ছি ছি রব পড়ে গেছে !

রাষ্ট্র কেন এখনো অভিযুক্তদেরকে গ্রেফতার করছেনা ! উচ্চ আদালত কেন এখনো সুয়োমটো রুল দিচ্ছে না এবং বিপ্লবী সমন্বয়করা কেন এখনো কথা বলছেন না তা আমার মাথায় ঢুকছে না !"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page