
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার ৭ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি।
সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page