
মো.এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার(৬ জানুয়ারি)রাতে উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ঘটনাস্থল থেকে মোঃবুরহান(২৪)কে হাতেনাতে আটক করা হয় এবং অপরাধ স্বীকার এর প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অপরাধীকে ৫০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:সজিব মিয়া।
এ সময় তিনি বলেন কৃষি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page