
৪ জানুয়ারি শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
তীব্র শীতে কাঁপছে সারাদেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে।
এমন অবস্থায় আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আগের চেয়ে আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page