
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৭ বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
২৯ ডিসেম্বর রোববার সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সাক্ষাৎ করতে যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পায় পিন্টু । তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page