
বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মাঝে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, যে কমিটি গঠন করা হবে, তাতে অবসরপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তরা থাকবে।
তবে ঠিক কতজন কমিটিতে থাকবে, সেই সংখ্যা এখনও নিরূপণ করা হয়নি। “এটি পাঁচ জন বা তারও বেশি হতে পারে। তবে এখানে সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা বেশি থাকবে,” তিনি যোগ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page