
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বৈঠক হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা বৈঠক করেছেন। বুধবার ১১ ডিসেম্বর রাতে কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা। বুধবার রাতে প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা আলোচনা করেন।
এছাড়া সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।
এসময় কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page