
মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম স্কুলে আগুন ও ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী শাহীন খান বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামিরা গা ঢাকা দেন এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। আসামিরা গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্ব ফটকে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়। পরে আমি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করি। শাহিন খানের দায়ের করা মামলায় আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page