
দ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল বৃহস্পতিবার ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আজ বুধবার রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫ বাংলাদেশি। আর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন ৪০ জন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page