
রাউজানের নোয়াপাড়ার সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে তাকে যৌথ বাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জানে আলমের নামে রাউজান থানায় তিনটি মামলা তদন্তাধীন। রয়েছে আরও কয়েকটি পুরোনো মামলা। তবে ফজল হক বর্তমানে সৌদি আরবে রয়েছেন। যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে বুঝে নিতে পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।
বর্তমানে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের বিচরণ চলছে। দফায় দফায় হামলা, গোলাগুলি, মানুষকে মারধর এমনকি অনেকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকের মধ্যে সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনায় এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page