
গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তর খান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনা এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page