
বিভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিল রাজস্থান রয়্যালস।আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম দেখেই সবার প্রশংসা কুড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। অনেকেই ভেবেছিলেন, বয়স বিবেচনায় উপেক্ষিত থাকতে পারেন এই কিশোর ক্রিকেটার। কিন্তু ১৩ বছর ২৪৩ বছর বয়েসী বৈভবকে পেতে বেশ একটা যুদ্ধই হয়েছে সৌদি আরবের জেদ্দায়। দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস নেমেছিল সেই লড়াইতে।
তবে তাকে কী দেখে এত আগ্রহ দেখাল রাজস্থান? ভারতীয় সংবাদমাধ্যমে কদিন ধরেই এ নামটি বেশ কবার এসেছে। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন ১৩ বছরের বৈভব। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
১৩ বছর বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। হয়তো রাজস্থানের মনে হয়েছে এই কিশোরকে পরিচর্যা করলে দারুণ কিছু করতে পারে।
আইপিএলের নিলামে যখন এ রকম চমকজাগানিয়া ঘটনা, তখন সুখবর নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ১৩ ক্রিকেটার এবার নাম দিয়েছিলেন আইপিএল নিলামে। শুধু মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনের নাম নিলামে উঠেছে, কিন্তু কোনো দল কেনেনি তাঁদের। সাকিব-লিটনদের মতো বাংলাদেশি তারকাদের নামই ওঠেনি নিলামে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page