
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি ঘটনায় যৌথবাহিনী অভিযানে অন্তত ২১ দালালকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ঢাকা উইংয়ের গোপন তথ্য ও নজরদারিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীসহ অন্তত ২১ জনকে আটক করে। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।
নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর আজ যৌথ অভিযান চালানো হয়। এতে অন্তত ২১ জনকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর ৯ জনকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। আর ১২ জনকে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page