
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি সংস্করণ শুরুর আগে বসে খেলোয়াড় কেনাবেচার নিলাম। তবে মেগা নিলাম হয় ৩ বছর পরপর। এবার সেই নিলামের পালা। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে দুই দিনের মেগা নিলাম।
এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিল ১৫৭৪ ক্রিকেটার। তবে নিলামে তোলা হবে ৫৭৭ জনকে। তার মধ্যে ৩৬৭ জন খেলোয়াড় ভারতের, ২১০ বিদেশি। এদের মধ্যে দল পাবেন ২০৪ জন (বিদেশি ৭০)।
নিলামের আগে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছে। সেই চুক্তির ব্যয় বাদ দিয়েই বাকি টাকা দিয়ে খেলোয়াড় কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার মধ্যে সর্বোচ্চ ১১১.৫ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে নামবে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের হাতে আছে সর্বনিম্ন ৪১ কোটি রুপি।
দলগুলোর চাহিদার ভিত্তিতে এবার মার্কি ক্যাটাগরিতে ১২ খেলোয়াড়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাঁদের মধ্যে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তের সর্বোচ্চ দাম উঠবে মনে করছেন বিশেষজ্ঞরা। গত আইপিএলে রেকর্ড ২৪.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারও তিনি আছেন মার্কি ক্যাটাগরিতে। এবার তাঁর সেই রেকর্ড ভাঙবে তো?
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page