
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন যুবলীগ নেতার একটি আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা-পুলিশ। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার সীমান্ত আবাসিক গত ১৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত হোটেলে একটি রুম ভাড়া নেন তপন। আজ সকালে হোটেলের ম্যানেজার সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page