
মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপ্যানশন জয়েন্টসমূহ মেরামতের জন্য যানবাহনে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনে ১১ ঘণ্টা করে এই ফ্লাইওভার আংশিকভাবে বন্ধ থাকছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেরামতের কাজের প্রথম ধাপে ৫-১১ নভেম্বর ১১ ঘণ্টা (রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত) যানবাহনগুলোকে জাহাঙ্গীর গেট থেকে কাকলীমুখী অভিমুখে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে। দ্বিতীয় ধাপে, ১২-১৮ নভেম্বর একই সময়ে কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে চলাচলরত যানবাহনসমূহও ফ্লাইওভারের নিচ দিয়ে চলবে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page