
তানোরে শিক্ষকদের সাথে যুগ্ন সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আকতারুজ্জামান তানোর,রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। তিনি বলেন,
“গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক সমাজকে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তিগত উভয় শিক্ষায় সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
এছাড়াও তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষ্ণপুর মহিলা কলেজের অধ্যক্ষ,আতাউর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালিগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহাও তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

