
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচন ও গনতন্ত্র বিরোধীরা পরিকল্পিত উপায়ে নাশকতা ঘটিয়ে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
জামায়াত ইসলাম ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন রোজা আর পুজা সমান করে দেখছেন ভোট পাওয়ার আসায়। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে । এদেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।
রুপসা উপজেলার সকল শ্রেণীর পেশার মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, এই উপজেলায় আমার জন্ম । আমরা একে অপরের অনেক আপন মানুষ। আমার ছেলেবেলা কেটেছে এই উপজেলায়। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এ অঞ্চলে সামাজিক উন্নয়ন ও আর্থিক উন্নয়ন করতে হবে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিবেন।
তিনি আরো বলেন, নারীরাই পারে দেশ ও সমাজকে আলোকিত করতে। এবারের ভোট যুদ্ধে নারীদের আরো বেশি দায়িত্ব রয়েছে । নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে এবং আগামীতে নারীদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আরো এগিয়ে যাবে। বিগত দিন থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নারীরা বেশি পাবে। এছাড়া প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এগুলো মহিলাদের জানাতে হবে।
রূপসার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুরে( ১৯ শে অক্টোবর) রবিবার সন্ধ্যা ৭টায় মহিলা দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা মহিলাদের সভাপতি মর্জিনা বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফতাব হোসেন জমাদ্দার, বাসির মোল্লা,
স্বেচ্ছাসেবক দলের মো: রেজাউল ইসলাম, আইচগাতী ইউনিয়ন সার্চ কমিটির আহবায়ক শেখ আবু সাঈদ, ফরিদ সরদার, শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম,মোশারেফ শিকদার, ফেরদাউস রহমান, শিহাবুল ইসলাম সিহাব, আলহাজ্ব শেখ আব্দুল মজিদ,শামিম জমাদ্দার, শেখ জাহিদুর রহমান, মহিলা দলের মনিরা,জাহেদা,সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া রবিবার বিকাল ৪ টায় রূপসার আইচগাতী ইউনিয়ন এর খান মোহাম্মদপুর ওয়ার্ড মহিলা দলের সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

