
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ’র ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ হলরুমে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্সূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন সুশিল সমাজ সংগঠনের সভাপতি মোঃ ইদ্রীশ আলী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী ও অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নাগরিক সংলাপের মূল উদ্দেশ্য হলো নাগরিক অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান খুঁজে বের করা। এ সংলাপে বর্জ্য হ্রাস, পুনঃ ব্যবহার ও পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব কমানো এবং নাগরিকরা যেন সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশ পায় তা নিশ্চিত করা যায়।
উক্ত সভার সভাপতি আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন, “ইউনিয়ন পরিষদের আয়োজনে আগামী মাসে আগ্রাদ্বিগুন বাজারে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হবে, সেখানে সকল স্তরের জনগনকে উপস্থিত থাকার জন্য আহবান করা হইল।”
আগ্রাদ্বিগুন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের সহায়তায় ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ইউনিয়নের রূপকল্প বাস্তবায়ন করা প্রত্যয় ব্যক্ত করেন।

